মণিরামপুর প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক অধ্যাপক বিএম আবদুল হালিমের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী আবদুল হামিদ বিশ্বাসের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত. আবদুল হামিদ বিশ্বাস উপজেলার খানপুর গ্রামের আফসার বিশ্বাসের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে,এক মেয়ে এবং মা-বাবাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃতের ভাই বিএম আবদুল হালিম জানান, তার ভাই দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হার্ট ও লিভার জনিত রোগে ভ’গছিলেন। গত সেপ্টেম্বর মাসের তার ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই এ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে বাড়িতে আনা হয়। ঘটনার দিন তার ভাই অসুস্থ হলে যশোরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। শনিবার বেলা ১১ টায় খানপুর গ্রামে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়।
এদিকে মৃত্যুর খবর শুনে বাড়িতে ছুটে যান এবং জানাযা নামাজে শরীক হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. শহীদ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, বিএনপি নেতা মোঃ মুছা, আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহমেদ খান, স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসরাম, আবুল কালাম আজাদ মিলনসহ সর্বস্তরের মানুষ।