খুলনা-৪ আসনের সংসদ সদস্য, রূপসা প্রেসক্লাবের প্রধান পৃষ্টপোষক আবদুস সালাম মূর্শেদী বলেছেন স্বাধীনতার সূর্য সন্তানদের সম্মানে বর্তমান সরকার যুগান্তকারী অবদান রাখছে। তিনি বলেন ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এদেশের সর্বস্তরের জনতা মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। তার নেতৃত্বেই ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বীর শহিদদের আত্মহতির মধ্যদিয়ে এদেশের মানুষ লাল সবুজের পতাকা অর্জন করেছিল। শেখ মুজিবের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ সমাপ্ত হলেও বিভিন্ন সময়ে রাজনৈতিক দল ইতিহাস থেকে শেখ মুজিবকে মুছে ফেলার চেষ্টা করেছে। কিন্তু ইতিহাস কথা বলে বলেই আজ সারা বিশ্বে শেখ মুজিবের নাম এবং তার কর্মকা- ছড়িয়ে পড়েছে। জুম কনফারেন্সের মাধ্যমে এমপি সালাম মূর্শেদী আজ ১০ ডিসেম্বর বীর শ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লার ৫০ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে রূপসা প্রেসক্লাব আয়োজিত স্মরণ সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা, টিএসবি ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর শেখ, নৈহাটি ইউপি চেয়ারম্যান মো: কামাল হোসেন বুলবুল, এমপির প্রধান সমন্বয়কারী নোমান ওসমান রিচি। রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় স্বাগত বক্তৃতা করেন প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান। বক্তৃতা করেন সহ সভাপতি খান মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ভোলানাথ রায়, তরিকুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক খান আ: জব্বার শিবলী, কোষাধ্যক্ষ এমডি অলিদ শেখ, সাংবাদিক জাফর ইকবাল অপু, এম এ আজিম, গোলাম মোস্তফা, হামিদুল হক, তৌহিদুল ইসলাম কচি, আ: কাদের, আকতার খান, চিত্ত রঞ্জন সেন, কর্ণপুর যুব সংঘের আশরাফ আলী রাজ, সাইফুল ইসলাম শাওন, রেজাউল ইসলাম তুরান প্রমুখ।এদিকে বীর শ্রেষ্ঠ রুহুল আমির ও বীর বিক্রম মহিবুল্লার ৫০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পূর্ব রূপসাস্থ ২ বীরের মাজারে পুস্পস্তাবক অর্পন করেন রূপসা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন রূপসা প্রেসক্লারেব সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবলু, সাংবাদিক গোলাম মোস্তফা, এম এ আজিম, তৌহিদুল ইসলাম কচি প্রমুখ।