নওগাঁর আত্রাই উপজেলার ৫নং বিশা ইউনিয়নের নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবদুল মান্নান মোল্লার প্রচার-প্রচারনা অভিযানে হামলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নপেন্দ্র নাথ দত্ত দুলালের সংবাদ সন্মেলন। শনিবার সকাল এগারো টায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এই সংবাদ সন্মেলন করেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল তার লিখিত বক্তব্যে বলেন, গত ১০ নভেম্বর রোজ শুক্রবার সকাল দশটায় আসন্ন ২৬ শে ডিসেম্বর স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আত্রাই উপজেলা আওয়ামী লীগ পূর্ব নিদ্ধারিত প্রচার অভিযান কর্মসূচি অনুসারে সকল নেতাকর্মীবৃন্দ সহ ৫ নং বিশা ইউনিয়নের সমসপাড়া হাটবারে হাটে সাধারন ভোটার ও দোকানদারের নিকট নৌকার ভোট প্রার্থনাকালে আওয়ামী লীগ বিদ্রোহী প্রাথী কুখ্যাত,সসন্ত্রাসী,সর্বহারানেতা সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হাজীর হত্যার যাবৎজীবন কারাদ-প্রাপ্ত আসামি মোঃ তোফাজ্জল হোসেন খাঁন (তোফা) তার সসস্ত্র সন্ত্রাসীদের নিয়ে আমাদের গণসংযোগের নেতৃবৃন্দের উপর অর্তকিতভাবে আক্রমণ করে। তার হামলায় উপজেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম (৩৫) সাংগঠনিক সম্পাদক শ্রী তাপসস পাল (৪২) ও বিশা ইউনিয়ন আওয়ামী যুবলীগ সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান (৩৫) সহ আরো কয়েকজন আহত হয়। এ সময় হাটবার হাটের লোকজন ঘটনার প্রতিবাদ করতে গেলে ও আহতদের উদ্ধারকরতে গেলে উত্তেজনা সৃষ্টি হয় এবং বিক্ষুদ্ধ জনতা।ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করলে সন্ত্রাসীরা ঘটনার স্থল থেকে পালিয়ে যায়।এ ঘটনার জের ধরে ঐদিন দুপুরে সন্ত্রাসীরা বিশা ইউনিয়নের ভাঙ্গাজাঙ্গাল বাজার নামক স্থানে কয়েকটি দোকান ভাংচুর করে। এ সংবাদ পেয়ে দ্রুত ঘটনার স্থলে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রসাশন পৌঁছে পরিস্থিতি সান্ত করেন। এ সকল সন্ত্রাসীদের আমরা ঘৃনাকরি এবং প্রত্যাখান করি ও তীব্র নিন্দা জানাই এবং ঘটনার সহিত জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থাগ্রহনের জোর দাবি জানাই। সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল,সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: এবাদুর রহমান, সাধারন সম্পাদক ও আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী,যুগ্ন সাধারন সম্পাদক মোঃ নাহিদ ইসলাম বিপ্লব, উপজেলা যুব লীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমানসহ যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছা সেবক লীগ নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গন।