বাংলাদেশ কৃষকলীগ রূপসা উপজেলা শাখার আগামী ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে কেন্দ্রীয় কৃষক লীগের নেতৃবৃন্দের নির্দেশনায় এবং খুলনা জেলা কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শ অনুযায়ী গত ৮ ডিসেম্বর নগরীর কেসিসি মার্কেট চত্তরে বিকেল ৪ টায় উপজেলা কৃষক লীগের সম্মেলন সফল করার লক্ষে বর্তমান রূপসা উপজেলা কৃষক লীগের কমিটি বাতিল করে ২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত ওই সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুল মান্নান শেখ, যুগ্ম-আহ্বায়ক মোঃ আবদুল মান্নান (সামন্তসেনা), যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বেনজির হোসেন, যুগ্ম আহ্বায়ক ওহিদুজ্জামান আরমান মিয়া, সদস্য খান মোশারফ হোসেন কুটি, মোল্লা আনিসুর রহমান মাসুম, মোহাম্মদ জালাল শেখ, চিকিৎসক মেহেদী বিল্লাল, মোঃ মাসুদ উদ্দিন, শেখ আবুল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদ হায়দার আলী, মোঃ রনি শেখ, মহির বিশ্বাস, লিটন শিকদার, হারুন মাতুব্বর, মোহাম্মদ আলী শেখ, মিজান মল্লিক, মনিরুল ইসলাম ইমরান, কুদ্দুস মোল্লা, হুমায়ুন কবির রাজা, জাফরিনা বেগম ও উত্তরা মন্ডল। এর আগে ২৬ নভেম্বর ২০২১ বিকাল ৩ টায় রূপসা উপজেলার ১নং আইচগাতী ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক দিনোবন্ধু বর্ধনের সভাপতিত্বে ও সদস্য-সচিব খান মোশারফ হোসেন কুটির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষক লীগ কার্যনির্বাহী সংসদের সিনিয়র সহ-সভাপতি, ও খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী, বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেত্রী মোসাঃ হালিমা রহমান, প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সভাপতি ও ১নং আইচগাতী ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, বিশেষ বক্তা ছিলেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মানিকউজ্জামান অশোক সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, এবং অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তব্যের শুরুতে ইউনিয়ন ও উপজেলা নেতৃবৃন্দরা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক দিনোবন্ধু বর্ধনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কথা উঠে আসে। অভিযোগ গুলোর মধ্যে রয়েছে, দিনোবন্ধু বর্ধনের নিজ উপজেলা থেকে তার কর্মস্থল দূরবর্তী ভিন্ন উপজেলায় হওয়ায় সংগঠনে সময় দিতে না পারা, সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা, কোনোও কর্মসূচিতে সময় মত অংশগ্রহণ না করা, নিজের ব্যর্থতা ঢাকতে নেতাকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা, সংগঠনকে আয়ত্তে রাখার জন্য দলা-দলি সৃষ্টি করে সংগঠনকে সাংঘর্ষিক পর্যায়ে নিয়ে যাওয়া, এবং গঠনতন্ত্রবিরোধী কর্মকা- ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে অসংলগ্ন বক্তব্য উপস্থাপন করায় একপর্যায়ে সভা অগ্নিগর্ভে রূপ নেয়। সর্বশেষ কেন্দ্রীয় নেতাদ্বয় পরিবেশ নিয়ন্ত্রনে আনেন। এরপর নেতাদ্বয়ের পরামর্শক্রমে বর্তমান কমিটি বাতিল করে রূপসা উপজেলা কৃষকলীগের আগামী ত্রি-বার্ষিক সম্মেলনের জন্য ৩১ ডিসেম্বর ২০২১ তারিখ নির্ধারণ করে যোগ্য নেতৃত্ব দ্বারা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের পরামর্শ দেন।