নাটোরের লালপুর খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে বিজয়ের মাসে মহান স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শিপন হোন্ডা হাউজ একাদশ কেট্রাইব্রেগারে ৪ - ৩ গোলে পরাজিত করে জোতদৈবকী ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন হয়েছে।
লালপুর খেলোয়াড় কল্যাণ সমিতি সূত্রে জানা যায়, লালপুর খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে লালপুর কলেজ মাঠে
২০২১ সালের মার্চে মহান স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের শুরু হয়।
সেই টুর্নামেন্টের ফাইনাল খেলা বিজয়ের মাসে শুক্রবার (১০ ডিসেম্বর২০২১) বিকেলে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে লালপুরের শিপন হোন্ডা হাউজ একাদশ ও জোতদৈবকী ক্রীড়া সংঘ (কলেজ মোড়)। খেলা গোলশূন্য ড্র হলে শিপন হোন্ডা হাউজ একাদশ কে ট্রাইব্রেগারে ৪ - ৩ গোলে পরাজিত করে জোতদৈবকী ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন হয়। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী গোলরক্ষক আশরাফুল ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ওহি।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আবদুল্লাহ আল হাসান তনু চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন মঞ্জিল পুকুর কৃষি ও কারিগরি বানিজ্যিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল ইসলাম, লালপুর পাবলিক লাইব্রেরীর সভাপতি আবদুল ওয়াদুদ, খেলোয়াড় কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম শাহিন, খেলোয়াড় কল্যাণ সমিতির ক্রীড়া বিষয়ক সাংবাদিক সহকারী অধ্যাপক রুহুল কুদ্দুস কোয়েল, কোষাধ্যক্ষ আবদুল মোমিন, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া, খেলায় ধারাভাষ্যকার ছিলেন গৌরীপুর স্কুল এ- কলেজের সহকারী শিক্ষক হারুনুর রশিদ হারুন ও আবদুল হালিম। খেলা পরিচালনা করেন বাবু।
ফাইনাল খেলার শুরুতে লালপুরের বিশিষ্ট ফুটবল খেলোয়াড় প্রয়াত মনোরঞ্জন মনা'র জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।