কচুয়া সদর ইউনিয়ন কৃষকলীগের ত্রি বার্ষিক সম্মেলন গতকাল বিকাল ৩টায় কচুয়া সদর ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ অফিসে অনুষ্ঠিত হয়। সম্মেলনে মো: মুজিবুর রহমান সভাপতি ও রাজিব শিকদার সাধারন সম্পাদক নির্র্বাচিত। অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি শিকদার হাদিউজ্জামান হাদিজ।
সিনিয়ার সহসভাপতি কচুয়া কৃষকলীগ বিধান চন্দ্র সাহার সভাতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়ার সহসভাপতি জেলা কৃষকলীগ মোল্লা আ: রব, জেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মল্লিক আসাদুজ্জামান টুকু, ও নান্টু বোস।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ্দপ্তর সম্পাদক পুলিন বিহারী সাহা, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মো: ছালাম মল্লিক, প্রেসক্লাবের সেক্রেটারী কাজী সাইদুজ্জামান সহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক নেত্রীবৃন্দ। সম্মেলনে মো: মুজিবুর রহমান সভাপতি ও নাফিজ ইমতিয়াজ রাজিব শিকদারকে সাধারন সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।