বগুড়ার সারিয়াকান্দির কামালপুর ইউনিয়নের উত্তর কাঁশাহার চরপাড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রী নগদ টাকা-পয়সা, সোনা-গহনা নিয়ে উধাও হয়ে যাওয়ায় অভিযোগ পাওয়া গেছে। গত ৮ ডিসেম্বর সারিয়াকান্দি থানায় এমন অভিযোগ করেছেন প্রবাসী স্বামী মো: শফিকুল ইসলাম। স্থানীয়রা ও অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত: ইদ্রিস প্রামানিকের ছেলে মো: শফিকুল ইসলাম (২৮) ২০০৭ সালে মালেশিয়ায় যান। এরপর ছুটিতে এসে ২০১২ সালে বিয়ে করেন, একই ইউনিয়নের বাঘোপাড়া গ্রামের সোলেমান আলীর মেয়ে সিমা আকতার (১৮) কে। কয়েক মাস পরেই বিদেশ গেলে পুনরায় ছুটিতে আসেন ২ মাস পূর্বে। আসার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যকার বনিবনা হচ্ছিলনা। ৭ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ বাড়ী থেকে কোলের ৭ বছরের মেয়ে সন্তান রোজাকে নিয়ে উধাও হয়ে যায়। অভিযোগে বলা হয় সংগে নিয়ে যায় আড়াই ভড়ি ওজনের সোনার গহনা ও নগদ দশ লক্ষ টাকা। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও স্ত্রীর সন্ধান পাননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এদিকে কামালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মো: জিয়াউর রহমান বলেন, আমার কাছে শফিকুলের স্ত্রী’র (সীমা আকতার) ফোনে কথা হয়েছে। তিনি ভালো আছেন ও কোন পরপুরুষের সাথে পালিয়ে যাননি। তিনি সকাল বেলা বাড়ী থেকে সবার সামনেই বেড়িয়ে এসেছেন। নগদ টাকা ও সোনার গহনা তিনি নিয়ে যাননি। পুলিশের উপপরিদর্শক (এস.আই) একলাছুর রহমান বলেন, অভিযোগটি আমরা তদন্ত করে দেখছি।