বগুড়ার শেরপুরে ওয়ার্ড কমিটি করার লক্ষে শালফা টেকনিক্যাল এ- বিএম কলেজ হলরুমে ১০ডিসেম্বর শুক্রবার বেলা ১১ টায় খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমতাজুর রহমান খোকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মজিবর রহমান মজনু।
খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল মান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ¦ গোলাম ফারুক, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবদুস সাত্তার, সহ সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুন্সি সাইফুল বারি ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহ জামাল সিরাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, কোষাধক্ষ নজরুল ইসলাম, সদস্য আবু তাহের মীর, মোজাম্মেল হক রানা, আলম ফকির, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মাদ আলী, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম, প্রচার সম্পাদক সোনার উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম। এছাড়াও ৯টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন।
বর্ধিত সভা শেষে ১ নং ওয়ার্ডে ২৫ ডিসেম্বর, ২ নং ওয়ার্ডে ১৪ ডিসেম্বর, ৩ নং ওয়ার্ডে ৩১ ডিসেম্বর, ৪ নং ওয়ার্ডে ২০ ডিসেম্বর, ৫ নং ওয়ার্ডে ১৭ ডিসেম্বর, ৬ নং ওয়ার্ডে ২৯ ডিসেম্বর, ৭ নং ওয়ার্ডে ২২ ডিসেম্বর, ৮ নং ওয়ার্ডে ২৭ ডিসেম্বর ও ৯ নং ওয়ার্ডে ১৩ ডিসেম্বর সম্মেলন করে নতুন কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।