বগুড়ার গাবতলী উপজেলায় আগামী ৫ জানুয়ারী ২০২২ তারিখে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চম ধাপে ঘোষনাকৃত তফশিলে গাবতলী উপজেলার ১২ ইউনিয়নের মধ্য নেপালতলী, সোনারায় ও নবগঠিত সুখানপুকুর ইউনিয়ন বাদে ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে তাদের বহর নিয়ে স্ব-স্ব রির্টানিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার মোঃ রুহুল আমিনের কার্যালয়ে গাবতলী সদর, দুর্গাহাটা ও বালিয়দীঘি ইউনিয়ন। উপজেলা প্রকৌশল (এলজিইডি) রিপন কুমার শাহ’র কার্যালয়ে, মহিষাবান, নশিপুর। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবদুল হান্নানের কার্যালয়ে, নারুয়ামালা, রামেশ্বরপুর। উপজেলা মৎস্য অফিসার মোঃ আরিফ আহমদের কার্যালয়ে, দক্ষিনপাড়া, কাগইল ইউনিয়নের প্রার্থীগন মনোনয়নপত্র দাখিল করেছে। ৯ টি ইউনিয়নে নারী পুরুষসহ প্রায় ১ লাখ, ৮৫ হাজার, ৬২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। ৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার ৯টি ইউনিয়ন থেকে ৭২ জন চেয়ারম্যান, ১২২ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৩৮১ জন সাধান সদস্য প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
গাবতলী সদর ইউনিয়ন থেকে, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ ফারুক আহম্মেদ, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসাইন খান, শাহাদত হোসেন খান সাগর, সোহেল রানা খন্দকার, শহীদুল ইসলাম, নজরুল ইসলাম খান।
বালিয়াদিঘী ইউনিয়ন থেকে, আওয়ামী লীগ মনোনীত মোঃ ইউনুছ ফকির, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান ও বারবার নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুর রহমান, মোঃ শাাফিউল ইসলাম তিতু, জাহিদ হাসান, শফিকুল ইসলাম ভুধন, হাবিবুর রহমান, খাদেমুল ইসলাম সবুজ,
দুর্গাহাটা ইউনিয়ন থেকে, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ আবদুল মতিন মিঠু, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান, নজরুল ইসলাম নাননু, শহীদুল কবীর টনি, আবদুল হান্নান।
কাগইল ইউনিয়ন থেকে, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী দিল আফরুজা খাতুন লাবনী, স্বতন্ত্র চেয়ারম্যান প্রাার্থী আগা নিহাল বিন জলিল তপন, মোর্শেদ আল আমিন লেমন, আবদুর রহমান মন্ডল, আবদুর রশিদ মোল্লা, শফিউর রহমান, মিজানুর রহমান, আবদুর সবুর, রফিকুল ইসলাম।
দক্ষিণপাড়া ইউনিয়ন থেকে, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ্যাড. রফিকুল ইসলাম, জাকের পার্টি থেকে আবু তালেব তারা, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, বর্তমান চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম সাইফুল, মিজানুর রহমান, গোলাম মোস্তফা, মোফাজ্জল হোসেন প্রাং, জয়ফুল ইসলাম আকন্দ, আবু তাহের, মিজানুর রহমান সরকার।
নাড়-য়ামালা ইউনিয়ন থেকে, আওয়ামী লীগ মনোনীত মোঃ আবদুল গফুর, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, জাহিদুল ইসলাম সেলিম, আমিনুল ইসলাম, জিন্নাতুল ইসলাম পিস্তল, আবদুল গোফফার, আবু জাহিদ পায়েল, মোস্তাফিজার রহমান রঞ্জু।
রামেশ্বরপুর ইউনিয়ন থেকে, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্মমান চেয়ারম্যান মোঃ সেকেন্দার আলী, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ আবদুল ওহাব মন্ডল, জান্নাতুল আলম খান রুমেল, রফিকুল ইসলাম, শামছুজ্জোহা তালুকদার, জয়নাল আবেদীন।
নশিপুর ইউনিয়ন থেকে, আওয়ামী লীগ মনোনীত মোঃ আবুল কালাম আজাদ, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জোবাইদুর রহমান গামা, এ্যাড. ছানাউল্লাহ, মর্জিনা খাতুন, ছাইদুল ইসলাম, জিয়াউর রহমান তালুকদার টুটুল, রেজ্জাকুল আমিন রোকন তালুকদার, আব্বাস আলী প্রাাং।
মহিষাবান ইউনিয়ন থেকে, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ জাকিউল হাসান শাপলা ও শাকিল ইসলাম বুলেট, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, শফিউল আলম, জাহেদুল ইসলাম, মতিজার আলী মতিউর, আবুল কালাম আজাদ, ইউনুছ আলী, আশিকুর রহমান, আঃ মজিদ মন্ডল, নুরুল ইসলাম মন্ডল, আরিফুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১২ ডিসেম্বর যাচাই বাচাই, ১৫ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন, ২০ ডিসেম্বর প্রতিক বরাদ্দ, ৫ জানুয়ারী ২০২২ তারিখে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।