বগুড়ার শেরপুরে বেগম রোকেয়া দিবসে বিভিন্ন ক্যাটাগড়িতে ৫ নারী উদ্দ্যোক্তা পেলেন জয়ীতা পুরস্কার। ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম সভাপতি হিসেবে উপস্থিত থেকে জয়ীতাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন এ কাইয়ুম, শিক্ষা কর্মকর্তা মিনা পারভিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আকতার পুটি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, টাউন কলোনি এজে উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীন্দ্রনাথ রায় প্রমূখ।
পুরস্কার প্রাপ্ত জয়ীতারা হলেন, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী মোছা. সুরাইয়া ফারহানা রেশমা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী আফসানা খাতুন, সফল জননী নারী মোছা. আকলিমা আকতার আখি, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী মোছা. জয়নব খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী মোছা. রুবি আকতার।