নওগাঁর মান্দায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে অভিযুক্ত শাকিল হোসেনসহ অজ্ঞাতনামা দুইজনের বিরুদ্ধে বুধবার রাতে মান্দা থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্কুলে যাওয়া-আসার পথে ভুক্তভোগী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে আসছিল অভিযুক্ত শাকিল হোসেন। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় অভিযুক্ত শাকিল তাকে দেখে নেওয়ারও হুমকি দেয়। বিষয়টি শাকিলের পরিবারকে অবহিত করেও কোনো লাভ হয়নি বলে মামলার বাদি এজাহারে উল্লেখ করেন।
ভুক্তভোগীর বাবা জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে তার মেয়ে ঘরের বাইরে এলে অভিযুক্ত শাকিলসহ অজ্ঞাত দুই বন্ধু অপহরণ করে গ্রামের মাঠের ভেতর নিয়ে যায়। সেখানে অজ্ঞাতনামা দুইজনের সহায়তায় মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত শাকিল হোসেন।