ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ৩০ জন নিবন্ধিত জেলে পরিবারের মধ্যে ভেড়া বিতরণ করা হয়েছে। আজ বৃস্পতিবার দুপুরে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে স্থানীয় মৎস্য ভবন চত্বরে উপজেলা নিবার্হী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান খান শাওন,উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ মো: তারেকা। অনুষ্ঠানে উপজেলার ৩০ জন নিবন্ধিত জেলেকে এক জোড়া করে ৬০টি ভেড়া প্রদান করা হয়।