ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আর্ন্তজাতিক নারী নিযার্তন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সদরে একটি র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে জয়িতা সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা নিবার্হী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাসের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ,সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান খান শাওন,উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ মো: তারেক,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার। বক্তব্য রাখেন সহহকারী অধ্যাপক জামিল ফোরকান,সাথী চৌধুরী,সাংবাদিক সুজিত চক্রবর্তী প্রমূখ। অনুষ্ঠানে ক্যাটাগরিতে ৫ জন নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেয়া হয়।