বগুড়ার গাবতলী উপজেলায় আগামী ৫ জানুয়ারী ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাবতলীর ১২ ইউনিয়নের মধ্য ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারন ও সংরক্ষিত প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে তাদের বহর নিয়ে স্ব-স্ব রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছে। ৯ ডিসেম্বর মনোনয়ন উত্তোলন ও জমাদানের শেষ তারিখ। ৭ ডিসেম্বর বিভিন্ন শ্লোগানে মখরিত হয়ে গাবতলী উপজেলা চেয়ারম্যান মোঃ রফি নেওয়াজ খান রবিনের নেতৃত্বে আ.লীগ মনোনিত নৌকা মার্কা প্রতিক নিয়ে উপজেলা নির্বচন অফিসার মোঃ রুহুল আমিনের কাছে, বালিয়াদীঘি ইউনিয়ন থেকে ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ ইউনুছ আলী ফকির, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, দুর্গাহাটা ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান আ’লীগনেতা মোঃ আবদুল মতিন মিঠু, স্বতন্ত্র প্রার্থী শাহীদুল কবীর টনি, রামেশ্বরপুর ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান আ’লীগনেতা মোঃ সেকেন্দার আলী, স্বতন্ত্র প্রার্থী মোঃ আবদুল ওহাব, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রিপন কুমার শাহার কাছে, নশিপুর ইউনিয়ন থেকে মোঃ আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী মোঃ জিয়াউর রহমান তালুকদার টুটুল, দক্ষিনপাড়া ইউনিয়ন থেকে আ’লীগনেতা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবদুল হান্নানের কাছে, নারুয়ামালা ইউনিয়ন থেকে উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ আবদুল গফুর, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান জিন্নাতুল ইসলাম পিস্তল, উপজেলা মৎস্য অফিসার মোঃ আরিফ আহমদের কাছে, কাগইল ইউনিয়ন থেকে দিল আফরুজা খাতুন লাবনী, স্বতন্ত্র প্রার্থী মোঃ তপন। এছাড়াও সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগন তাদের মনোনয়ন দখিল করেন। বাকি ৩ টি ইউনিয়ন নেপালতলী, সোনারায় ও সুখানপুকুর ইউনিয়নে তফশিল না হওয়ায় ভোট গ্রহন বন্ধ আছে। মনোনয়ন পত্র দাখিলের সময় উপজেলা আ.লীগের সভাপতি ভারপ্রাপ্ত মোঃ আবদুস সালাম ভূলনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।