পরিবার পরিকল্পনা, মা ও কশিশু স্বাস্থ্য সেবা গ্রহণ করি বাল্য বিয়ে ও অনাকাঙ্খিত গর্বধারণ রোধ করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ থেকে ২৩ ডিসেম্বর সেবা সপ্তাহ উলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভুইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র গোলাম হাক্কানী।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুল হাসান ইমন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ডা. রওশন আরা (এমসিএইচএফপি), কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, অপরাধ পত্র পত্রিকার সম্পাদক খ.ম. হারুনুর রশীদ ঢালী, সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাছিমা সুলতানা প্রমুখ। সভায় শিক্ষক, সাংবাদিক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, বিভাগীয় কর্মকর্তা কর্মচারিসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।