নওগাঁর আত্রাইয়ে ওয়েব পোটাল ও ই-ফাইলিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গবার সকালে উপজেলা পরিষদ,আত্রাই,নওগাঁর আয়োজনেও ও জাইকার সহযোগিতায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে ওয়েব পোটাল ও ই-ফাইলিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ এবাদুর রহমান প্রামানিক।প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষন প্রদান করেন ইউডিএফ শোভন কুমার সাহা ও এ্যাসিটেন্ট প্রোগাম অফিসার মোঃ সানজির উদ্দিন শিশির। ওয়েব পোটাল ও ই-ফাইলিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতা/কর্মচারীগন।