হাসপাতাল মোড় থেকে উপজেলা চত্বর। এটি সরাইল সদরের প্রধান সড়ক। পাঠানপাড়া থেকে আরেকটি সড়ক অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের মোড়ে মিলিত হয়েছে। এ মোড় থেকে নিজসরাইল পর্যন্ত সড়কের অংশটি সম্প্রতি নির্মাণ করা হয়েছে। মানুষের কয়েক যুগের দূর্ভোগ লাঘব হয়েছে। কিন্তু অন্নদা স্কুলের মোড়ের দূর্ভোগ এখনো ঘুচেনি। অবৈধ দখলদার ও ফুটপাতের ব্যবসায়িদের ময়লা আবর্জনাকে এ সমস্যার জন্য দায়ী করছেন পথচারীরা। সরজমিনে দেখা যায়, মঙ্গলবার ঘড়ির কাটায় সকাল ৯টা। উচ্চমাধ্যমিকপরীক্ষার কেন্দ্র সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের সামনের সড়কে ও মোড়ে হাঁটু পানি। পানির রং কাল। দূর্গন্ধ চড়াচ্ছে। শীতের সকালে হঠাৎ প্রধান সড়কে হাঁটু পানি। থমকে যাচ্ছে পথচারীরা। অনেক কষ্ট সড়কে চলছেন নারী পুরূষ ও শিশুরা। আর পরীক্ষার্থীদের জামা-কাপড় ভিজে যাচ্ছে। অত্যন্ত কষ্ট করে শিক্ষার্থীরা প্রবেশ করছে পরীক্ষা কেন্দ্রে। ৪-৫ জন পরীক্ষার্থী বলেন, শীতকালের বৃষ্টিতে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দূর্গন্ধযুক্ত পানি। ভাবতেও পারি না। করোনা ও ওমিক্রণের বিস্তৃতির সময়ে এমন চিত্র আমাদের ভাবনায় ফেলেছে। আমরা ভীত সন্ত্রস্থ। এ পানি নিস্কাশনের জন্য স্থায়ী ব্যবস্থার দাবী জানাচ্ছি। স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, সড়কের দুপাশের ড্রেন সড়ক সংলগ্ন মার্কেটের ব্যবসায়ি ও ফুটপাতের দোকানদাররা ময়লা পলিথিন ফেলে বন্ধ করে ফেলেছেন। এ ছাড়া সরকারি খালও দখলদাররা গিলে খেয়ে ফেলেছেন। এজন্যই এই সমস্যার সৃষ্টি হয়েছে। অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বক্কর সিদ্দিক বলেন, এই চিত্র প্রায়ই দেখছি। আমাদের শিক্ষার্থীদের খুবই কষ্ট করে বিদ্যালয়ে আসতে হয়। এটার স্থায়ী সমাধান প্রয়োজন। উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোছা. নিলুফা ইয়াছমীন বলেন, বিষয়টি জেনেছি। দ্রƒত পানি নিস্কাশনের ব্যবস্থা নিয়েছি। স্থায়ী সমাধানের বিষয়টিও দেখছি।