আজ ৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে সরাইল পাকিস্থানি হানাদার বাহিনী মুক্ত হয়। ১৯৭১ সালের এই দিনে সরাইল থানা চত্বরে উত্তোলন করা হয় লাল-সবুজের পতাকা। দিবসটি পালন উপলক্ষে স্থানীয় সচেতন নাগরিক সমাজ আয়োজন করেছে আনন্দ শোভাযাত্রা, উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভা। সকাল ১০টা ১৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উত্তোলন করা হবে জাতীয় পতাকা। উল্লিখিত কর্মসূচি গুলোতে সরাইলের রাজনৈতিক, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, সামাজিক সাংস্কৃতিক ও এনজিও প্রতিনিধিসহ সুশিল সমাজের প্রতিনিধিরা অংশ করার কথা রয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইমত আলী বলেন, স্বাধীনতার ৪৮ বছর পর বিটঘর বধ্যভূমির সৌন্দর্য বৃদ্ধি ও স্মৃতিসৌধ নির্মাণ করে ইতিহাস গড়েছেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। কিন্তু রাজনৈতিক কারণে ওই বধ্যভূটির আনুষ্ঠানিক উদ্বোধন আটকে আছে দেড় বছর ধরে। আর ৫১ বছর পরও সরাইলের তিনটি বধ্যভূমি সংরক্ষণ করা হয়নি। গড়ে ওঠেনি কোন স্মৃতিসৌধ। আমরা দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছি অন্তত শাহবাজপুর, ধর্মতীর্থ ও কুচ্নির শহীদদের স্মৃতি রক্ষায় চারটি স্মৃতিস্থম্ভ নির্মাণ করা হোক।