আগামী ২২ জানুয়ারি খুলনা জেলা আওয়ামী যুবলীগের ত্রিবাষিক সম্মেলনকে সফল করার লক্ষে ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসেডিয়াম সদস্য শেখ সোহেলের হাতকে শক্তিশালী করতে পাইকগাছা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক যুবলীগের উদ্যোগে এ আয়োজন করা হয়। সোমবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী যুবলীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শামসুর রহমানরে সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখনে, সাবেক যুবলীগ নেতা জি এম ইকরামুল ইসলাম, এস এম রেজাউল হক, উত্তম কুমার দাশ, অশোক কুমার অধিকারী, অহদেুজ্জামান মোড়ল, গৌরাঙ্গ মন্ডল ও সুকুমার ঢালী। উপস্থিত ছিলেন বাবুলাল বিশ্বাস, বাবু গাইন, আলমগীর হোসনে, পরেশ মন্ডল, আছাবুর রহমান, জালাল আহম্মেদ, শহীদ হোসনে, রাজু আহম্মদে, খন্দকার মিজান, আজগার আলী, মো. শফিকুল ইসলাম, শহীদুল্লাহ্ কায়সার, আনিসুর রহমান, রমেশ মন্ডল, হামিম সানা, দেবাশীষ দেবা ও পার্থ সানা প্রমুখ। মত বিনিময়সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলনে, গত ৫ ডিসেম্বর পাইকগাছায় দলীয় কার্যালয়ে যুবলীগরে ব্যানারে এক বর্ধিতসভা হলওে সেখানে দলের দুর্দিনের সাথী ও হামলা মামলার শিকার সাবেক যুবলীগ নেতৃবৃন্দকে দাওয়াত দেওয়া হয়নি। সে কারণে উপজেলা যুবলীগের পোড় খাওয়া নেতারা একত্র হয়ে এ মতবিনিময় করছেন।