যশোরের অভয়নগর উপজেলায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ব্যাপক আয়োজনে উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এ সময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নওয়াপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আবদুল গণি সরদার, পৌর প্যানেল মেয়র আলহাজ¦ মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নকিবুল হাসান, কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাস, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এস এম ফারুক আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট অভয়নগর উপজেলা শাখার সদস্য সচিব জিএম মনিরুজ্জামান মনি, ব্যবসায়ী গোলাম জহিরুল হক লিখন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষকম-লী, সাংবাদিক ও সূধীজন। সভায় দিবস দুটি উদযাপনে ব্যাপক আয়োজনসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপুর্ণ সিদ্ধন্ত নেওয়া হয়।