যশোরের শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে রোববার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন ২০২১-২০২২ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধান (হাইব্রিড ও উফশী) প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রাšিতক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ শেখ আফিল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,শার্শা সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান কবির উদ্দিন তোতা। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
মোট ৬ হাজার ৫’শ জন চাষীদের মাঝে বিনামূল্যে এসব সার ও বীজ বিতরন করা হয়। প্রত্যেকে চাষীকে ২০ কেজি করে সার ও ৫ কেজি করে বীজ বিতরন করা হয়।