স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে দিনাজপুরের হিলি ফেরদৌস আলী খান মডেল স্কুল এ- কলেজের ছাত্র-ছাত্রীদের বঙ্গবন্ধু সহজতর পাঠ বই উপহার দিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ,লেখক ও বাংলাদেশ ব্যাংক এর গবেষক সাবেক গভনর আতিউর রহমান।
রোববার (৫ ডিসেম্বর) বিকেলে হিলি ফেরদৌস আলী খান মডেল স্কুল এ- কলেজ পাঙ্গণে কলেজের সভাপতি হারুন উর রশিদ হারুনের সভাপতিত্বে বই বিতরণের আয়োজন করা হয়। ওই আয়োজনে ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধু বিষয়ক সহজতর বইগুলো তুলে দেন তিনি।
এসময় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম,ফেরদৌস আলী খান স্কুল এ- কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফেরদৌস আলী খান, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার নুর-এ আলম,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত হিলি জামিয়া আজীজিয়া মাদ্রাসার মুহতামিম শামসুল হুদা খান,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ অনেকে উপস্থিত ছিলেন।