খুলনার পাইকগাছায় ঘূর্ণিঝড় জাওয়াদ এর প্রভাবে দুদিন টানা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। তবে রবিরার দুপুরে পর থেকে বৃষ্টির পরিমাণ একটু বেশি ছিলো। বৈরী আবহাওয়া বিরাজ করায় স্বাভাবিক জীবন-যাত্রা কিছুটা ব্যাহত হয়। পাইকগাছা বনবিবি সংগঠনের সভাপতি প্রকাশ ঘোষ বিধান জানান, ঘূর্ণিঝড় জাওয়াদ এর প্রভাবে শনিবার ভোর থেকে রোববার দুপুর পর্যন্ত এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়। তবে বৃষ্টির পরিমাণ বাড়ার সময় সাথে সাথে শ্রমজীবী মানুষের দুর্ভোগ বেড়ে যায়। আতঙ্কগ্রস্থ ছিলো বেড়িবাঁধ এলাকার মানুষ। এ ছাড়া এ দুদিন সূর্য্য দেখা যায়নি। শীতের তীব্রতাও বেড়েছে। বৈরী আবহাওয়া বিরাজ করায় সাধারণ মানুষের স্বাভাবিক কাজকর্ম কিছুটা ব্যাহত হয়।