আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য কেশবপুর উপজেলার নৌকা প্রতিকের প্রার্থীদের ৩ ডিসেম্বর মনোনয়ন দিয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। যাতে কেশবপুর উপজেলার ১১ ইউনিয়নের ভিতর গত নির্বাচনে বিজয়ী ৬ চেয়ারম্যানের ভিতর এবার মনোনয়ন পেয়েছেন মাত্র একজন। এ ছাড়া যারা বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তারা কোনই সুযোগ পান নি। কেশবপুরের ১১ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থীরা হলেন,
ত্রিমোহিনী ইউনিয়নে নৌকা প্রতিকে বিজয়ী আনিসুর রহমান মনোনয়ন পাননি। এখানে যুবলীগ নেতা ওহিদুজ্জামান মিন্টু পেয়েছেন নৌকা, সাগরদাড়ি ইউনিয়নে নৌকা প্রতিকে বিজয়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক কাজী মোস্তাফিজুল ইসলাম এবার নৌকা পাননি। সেখানে নুতনমুখ অলিয়ার রহমান পেলেন নৌকা, মজিদপুর ইউনিয়নে পরাজিত দুবার পাওয়া নৌকার প্রার্থী গোলাম সরোয়ার এবার নৌকা পাননি। এখানে নুতন মুখ উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার পেয়েছেন নৌকা প্রতিক। বিদ্যানন্দকাটি ইউনিয়নে গত নির্বাচনে পরাজিত নৌকার প্রার্থী ইব্রাহিম হোসেন এবার নৌকা পাননি। এখানে নৌকা পেলেন এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান আওয়ামী লীগে নেতা মাষ্টার সামছুর রহমান, মঙ্গলকোট ইউনিয়নে আবারো নৌকা পেলেন আবদুল কাদের। তিনি বিগত নির্বাচনে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মুন্সী মনোয়ার হোসেনের নিকট পরাজিত হন। কেশবপুর সদর ইউনিয়নে গতবারের নৌকা প্রতিকের প্রার্থী সাবেক যুবলীগ নেতা শ াহাদাৎ হোসেন এবার নৌকা পাননি। এখানে নৌকা প্রতিক পেয়েছেন কেবশবপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক গৌতম রায়, পাঁজিয়া ইউনিয়নে এবার বিজয়ী নৌকা প্রতিকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম শফিকুল ইসলাম মুকুল নৌকা পেলেন না। এখানে নৌকা পেয়েছেন আওয়ামী লীগ নেতা জসিম উদ্দীন, সুফলাকাটি ইউনিয়নে নৌকা প্রতিকের বিজয়ী চেয়ারম্যান মাষ্টার আবদুস সামাদ সরদার এবার নৌকা পাননি। এখানে নৌকা পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
গোলাম কিবরিয়া মনি, গৌরিঘোনা ইউনিয়নে এবারো নৌকা নৌকা প্রতিক পেয়েছেন এস এম হাবিবুর রহমান। সাতবাড়িয়া ইউনিয়নেনৌকা প্রতিকে বিজয়ী সামসুদ্দদ্দিীন দফাদার এবার নৌকাপেলেন না এখানে নৌকা পেলেন মুক্তিযোদ্ধা কন্যা সামছুন্নাহার লিলি ও হাসানপুর ইউনিয়নে যুবলীগ নেতা তৌহিদুর রহমান পেয়েছেন নৌকা। মনোনয়নের বিষয়ে নির্বাচনি পর্যক্ষেকদের অভিমত বিগত উপজেলা পরিষেদ নির্বাচনে যে সকল ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যানরা নৌকা প্রতিকের উপজেলা পরিষদ চেয়ার¤্রান প্রার্থী এইচ এম আমির হোসেনের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলামকে বিজয়ী করতে ভুমিকা রাখেন তাদের বাদ রেখেই সম্ভবত মনোনয়ন দেয়া হয়েছে। তারা আরো বলেন, নির্বাচনের মাঠে অনেকেই আনকোরা। অপেক্ষা নির্বাচনের ফলাফল পর্যন্ত। পঞ্চম দফার এই নির্বাচনে মনোনয়ন জমাদানের শেষ তারিখ ৯ ডিসেম্বর, বাছাই ১২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর। ভোট গ্রহণ ৫ জানুয়ারি।