দিনাজপুরের বীরগঞ্জে দুস্তদের মাঝে কম্বল, হুইল চেয়ার ও মাস্ক বিতরণ করা হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ঢাকা মেট্রোপলিটন রোটারি ক্লাব ও দিনাজপুর রোটারি ক্লাবের আয়োজনে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি মহোন পাটোয়ারী ও আরিফুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাব সভাপতি রোটারিয়ান মনজুর“ল ইসলাম। এ সময় রোটারিয়ান পিপি দিবেন্দু ভৌমিক কাজল, রোটারিয়ান মাসুদ রানা, রোটা -মনির হোসেন উপস্তিত ছিলেন।
শেষে ১৩০ জন দুঃস্ত অসহায় বয়স্ক মানুষের মাঝে কম্বল ও একজন প্রতিবন্ধীর মাঝে একটি হুইলচেয়ার এবং প্রত্যেকের মাঝে মাস্ক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।