বগুড়ার গাবতলী উপজেলার ১২ ইউনিয়নের মধ্য ৩ টি বাদে ৯ টি ইউনিয়ননে আগামী ৫ জানুয়ারী ২০২২ সালে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা। গাবতলী সদর ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ ফারুক আহম্মেদ, বালিয়াদীঘি ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউনুছ আলী ফকির, দক্ষিনপাড়া ইউনিয়ন আ’লীগনেতা মোঃ রফিকুল ইসলাম, দুর্গাহাটা ইউনিয়ন আ’লীগনেতা বর্তমান চেয়ারম্যান মোঃ আবদুল মতিন মিঠু, কাগইল ইউনিয়ন মহিলা আ’লীগনেত্রী দিল আফরুজা খাতুন লাবনী, মহিষাবান ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শাকিল আহম্মেদ বুলেট, নারুয়ামালা ইউনিয়নে উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক মোঃ আবদুল গফুর, নশিপুর ইউনিয়ন আ’লীগনেতা মোঃ আবুল কালাম আজাদ, রামেশ্বরপুর ইউনিয়নে আ’লীগনেতা ও বর্তমান চেয়ারম্যান মোঃ সেকেন্দার আলীসহ ৯ জন আ.লীগ থেকে দলিয় মনোনয়ন নৌকা প্রতিক পেয়েছেন।