যশোরের ঝিকরগাছায় আধুনিক রেলবগি বহালের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার দুপুরে ঝিকরগাছা রেলওয়ে স্টেশন এলাকায় এ মানববন্ধন হয়। ২০১৯ সালের ১৭ জুলাই আধুনিক রেলের বগি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী "বেনাপোল এক্সপ্রেস" এর উদ্বোধন করেছিলেন। সেগুলো এবার থাকছে না বলে জানিয়েছেন রেলকত্তৃপক্ষ। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা পিটি ইনকা সিবিসি কাপ্লিং মডেলের উন্নত মানের বগির পরিবর্তে এবার সংযুক্ত হয়েছে নিন্মমানের বগি।
এরই প্রতিবাদে গতকাল ঝিকরগাছায় সেবা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এলাকাবাসী মানববন্ধন করেছেন। সেবা'র সভাপতি আশরাফুজ্জামান বাবু জানিয়েছেন, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রেলের বগি দিয়ে "বেনাপোল এক্সপ্রেস" উদ্বোধন করেছিলেন আমরা সেই আধুনিক রেলের বগি চাই।
আমরা আজকের রেল চলাচলের জন্য অভিনন্দন জানাই। তিনি আরও বলেন, আমাদের দাবী অবিলম্বে পূরণ না হলে রেলপথ অবরোধ সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা ব্রিজ বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক সাজ্জাদ নুরুল বিন্তু, উপদেষ্টা সুলতান আহমদ, মতিয়ার রহমান, তফিকুল ইসলাম স্বপন, নুরুল্লা খান রুমি, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলি, আঃ রব, ব্রিজ বাস্তবায়ন কমিটির সদস্য আলীশাহ, গোলাম মাওলা, বীথি খাতুন, রতœা বেগম, আমিনুর রহমান, মুক্তিযোদ্ধার সন্তান তৌফিক রেজা টোকন প্রমুখ।