নওগাঁর আত্রাইয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। (০২ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ এবাদুর রহমান প্রামানিক। এ সময় আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান হাফিজ,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রোকসানা হ্যাপী, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ কে এম কাওছার হোসেন,উপজেলা প্রকৌশলী মোঃ জুনায়েদ আলম,আত্রাই থানা ওসি’র প্রতিনিধি এস আই বদরুহোদা,উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক ও আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী,উপজেলা মুক্তি যোদ্ধা সাবেক কমন্ডার মোঃ আকতারুজ্জামান,আত্রাই বণিক ও মালিক সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী,উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী অফিসারবৃন্দ, মুক্তিযোদ্ধা,ইউপি চেয়ারম্যানগন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।