যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বণিজ্য শহর নওয়াপাড়া রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৭শ’ গ্রাম গাঁজা এবং ২০ পিচ ইয়াবা জব্দ করেছে থানা পুলিশ। এ সময় গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নওয়াপাড়া রেল স্টেশন গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মো: রুহুল আমিন(৩৫) নওয়াপাড়া স্টেশনবাজার ফেরিঘাট এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ একেএম শামীম হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় থানার ওসি (তদন্ত)মিলন কুমার মন্ডলের নেতৃত্বে পুলিশের উপপরিদর্শক (এসআই)শাহ আলম, এসআই আকরাম হোসেন, এসআই বনি আমিনসহ একদল পুলিশ সদস্য নওয়াপাড়া রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় তারা ৭শ’ গ্রাম গাঁজা এবং ২০ পিচ ইয়াবাসহ মো. রুহুল আমিন কে আটক করে। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। এ ঘটনায় অভয়নগর থানায় মাদক আইনে মামলা হয়েছে। মামলা নং ২