নওগাঁর পোরশায় উদ্ধারকৃত দুর্গা মূর্তি পাহাড়পুর প্রতœতাত্ত্বিক জাদুঘর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।গত ৬ অক্টোবর উপজেলার ঘাটনগর শুক্লা হার গ্রাম থেকে উদ্ধারকৃত মূর্তিটি বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে হস্তান্তর করা হয়। পাহাড়পুর প্রতœতাত্ত্বিক জাদুঘর এর পক্ষে দুর্গা মূর্তিটি গ্রহণ করেন কাস্টোডিয়ান ফজলুল করিম। হস্তান্তর করেন থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খান। এ সময় এসআই সোয়াইল রানা সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।