বাগেরহাটের মোল্লাহাটে পুষ্টি উন্নয়নে অংশগ্রহণ মূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন) এর আওতায় রূপান্তর আয়োজিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক পটগান প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ পটগান প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মোল্লা, ইউপি সচিব মোজাহিদুর রহমান, নাশুখালী সোস্যাল ওয়েল ফেয়ার ম্যাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইকুল ইসলাম, ডা. হেমায়েত উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সোহেল রানা, প্রেসক্লাব মোল্লাহাটের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, উপজেলা ওয়াশ এ- সিএসও মোবিলাইজার মোঃ আবদুল করিমসহ রূপান্তর থিয়েটারের শিল্পী ও কুলিয়া ইউপি সদস্যবৃন্দ।
অনরূপভাবে বিকাল ৪টায় কুলিয়া তালুকের মাঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুষ্টি বিষয়ক পটগান প্রদর্শনী অনুষ্ঠিত হয়।