কচুয়ায় চাঞ্চল্যকর ২টি হত্যা মামলার ২ আসামীকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। গ্রেপ্তার কৃতরা হলো ছাত্র মো: মেহেদী হাসান (২৫) হত্যা মামলার আসামি লিটন খান(৪৫) ও কৃষক মিঠু সেখ (৫০) হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি মিন্টু গাজী(৩৫)।
কচুয়া থানার অফিসার ইন চার্য মো: মনিরুল ইসলাম বুধবার আমাদের প্রতিনিধিকে জানান, কচুয়া সদর ইউনিয়নের টেংরাখালী গ্রামের সেখ মনিরুল ইসলামের বিএ শ্রেনীর ছাত্র মো: মেহেদী হাসান হত্যা মামলার আসামি লিটন খান(৪৫)কে ২৬ নভেম্বর বাধাল বাজার এলাকা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোমরেজ আলী মোল্লা গ্রেপ্তার করেন ও কৃষক মিঠু সেখ(৫০) হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি মিন্টু গাজী(৩৫)কে ২৯ নভেম্বর রাতে তালেশ্বর বাজার এলাকা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পূর্ণানন্দ বাছার গ্রেপ্তার করেন। আটককৃত আসামীদের বাগেরহাট জেল হাজতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য: ভিকটিম মৃত ছাত্র মো: মেহেদী হাসানকে দুর্বিত্তরা গত ০৫ নভেম্বর হত্যা করে কলা বাগানে ডোবার মধ্যে পুতে রাখে ও ভিকটিম মিঠু সেখকে গত ২৫ নভেম্বর দুর্বিত্তরা হত্যা করে ঘেরের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়।
আসামী লিটন খান (৪৫) কচুয়া সদর ইউনিয়নের টেংরাখালী গ্রামের সুন্দর আলী খানের পুত্র ও আসামি মিন্টু গাজী (৩৫) বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের জয়গাছি গ্রামের আনোয়ার হোসেন গাজীর পুত্র।