দেড় বছর পর আজ ২ ডিসেম্বর থেকে "বেনাপোল এক্সপ্রেস" নামের ঢাকা কোলকাতা ট্রেন চলাচল শুরু হচ্ছে। তবে পূর্বের উন্নত মানের ট্রেনের বদলে নিন্মমানের ট্রেন দিয়েই আন্তর্জাতিক মানের এ যাতায়াত শুরু হচ্ছে। ঝিকরগাছার মানুষ বঞ্চিত হচ্ছে পূর্ব নির্ধারিত বরাদ্দকৃত আসন থেকে।
করোনা ভাইরাস সংক্রমণের কারণে প্রায় দেড় বছর আগে ঢাকা - কোলকাতা রুটের "বেনাপোল এক্সপ্রেস" চলাচল বন্ধ হয়েছিল। বৃহস্পতিবার থেকে তার যাত্রা শুরু হলো। ২০১৯ সালের ১৭ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী "বেনাপোল এক্সপ্রেস" এর উদ্বোধন করেছিলেন উন্নতমানের ট্রেনের বগি দিয়ে। সেগুলো এবার থাকছে না বলে জানিয়েছেন রেলকত্তৃপক্ষ। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা উন্নত মানের বগির পরিবর্তে এবার সংযুক্ত হচ্ছে বাংলাবান্ধ এক্সপ্রেস এর রেক। এরফলে কোলকাতাগামী যাত্রীগন উন্নত মানের যাত্রীসেবা থেকে বঞ্চিত হবেন।
অন্যদিকে এ ট্রেন চালুর পরে থেকেই ঝিকরগাছার জন্য ৫০ আসন বরাদ্দ ছিল। এবার ৩৫ আসন বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন, ঝিকরগাছার বুকিং ইনচার্জ মেহেদী আল মাসুদ জেমস। ঝিকরগাছার এ বরাদ্দ বৃদ্ধির দাবী জানিয়েছেন এলাকার মানুষ। পাশাপাশি ঢাকা কোলকাতা গামী যাত্রীগন পূর্বের ট্রেন চালুর দাবী জানিয়েছেন। রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহ চীফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট আবদুল আওয়াল স্বাক্ষরিত চিঠিতে আজ ২ ডিসেম্বর থেকে ঢাকা কোলকাতা রুটে ট্রেন চলবে বলে জানা গেছে।