চাটমোহর প্রিমিয়ার লীগ (সিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টূর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে চাটমোহর সরকারি কলেজ মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক। এ সময় হরিপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন,গুনাইগাছা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রজব আলী বাবলু,বিশিষ্ট ব্যবসায়ী সাহা ট্রেডিং কর্পোরেশনের স্বত্বাধিকারী বিকাশ সাহা,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব কুমার বিশ্বাস রাজু,ছাত্রলীগ নেতা ওয়াহেদ বকুল,চাটমোহর ক্রিকেট একাডেমীর সাধারণ সম্পাদক ফজলুল হক কালু প্রমূখ উপস্থিত ছিলেন।
চাটমোহর ক্রিকেট একাডেমীর আয়োজনে লীগ ভিত্তিক এই টূর্নামেন্টে অংশ নিচ্ছে স্থানীয় পাঁচটি দল। উদ্বোধনী খেলায় সাহা ট্রেডিং করপোরেশন এক্সপ্রেস ৫৩ রানে দোলং ডাইনামাইটকে পরাজিত করে শুভ সূচনা করে। ৩২ রান ও ১ উইকেট নিয়ে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয় সাহা ট্রেডিং করপোরেশন এক্সপ্রেসের রাতুল।