দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চামুন্ডাই গ্রামে নলশীষা নদীর পাড় থেকে বুধবার সকাল সাড়ে ১০টায় সৌরভ হোসেন (২৩) নামে এক যুবকের পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সৌরভ হোসেন জয়পুর ইউনিয়নের চামুন্ডাই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি ওই গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য সানোয়ার হোসেনের আপন ভাতিজা এবং উপজেলার আফতাবগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা সৌরভের পায়ের রগ কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত চলছে, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না কী কারণে সৌরভকে হত্যা করা হয়েছে।