বাগেরহাটের মোল্লাহাটে সামাদ শরীফ (৪৫) নামে স মিল মালিক এক ব্যক্তির বিরুদ্ধে ১০ বছর বয়সি এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চুনখোলা গ্রামের সাইদের মোড়ে স মিলের ঘরে গত সোমবার সকাল ১০ টার দিকে ন্যক্কারজনক এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে যখমী ভিকটিমকে মেডিকেলে ভর্তি ও থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ ও ভিকটিম পরিবার সুত্রে প্রকাশ, শাসন গ্রামের রাঙ্গা মিয়া শরীফের ছেলে সামাদ শরীফ একই গ্রামের প্রতিবন্ধী শিশুকে একা পেয়ে তার স মিলের ছোট্ট ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এরপর বিষয়টি ঢেকে রাখতে ওই প্রতিবন্ধী শিশুকে ভয়-ভীতি প্রদর্শন করে ছেড়ে দেয়। শিশুটি ভীতসন্ত্রস্ত ও যখমী অবস্থায় বাড়িতে ফিরে গিয়ে কারো কাছে কিছু না বলে কেবল নিথর পড়ে থাকে। তাঁর পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি বুঝতে না পারায় কেবল অসুস্থ ভেবে তার যতœ নেয়। এর একদিন পর মঙ্গলবার পরিধেয় কাপড়ে রক্ত দেখেন ভিকটিমের মা। এরপর তিনি অভয় দিয়ে শিশুটির থেকে জানতে পারেন ধর্ষণের বিষয়টি। পরে তাকে মেডিকেলে ভর্তি করা সহ থানায় অভিযোগ দায়ের করা হয় ওই পরিবারের পক্ষ থেকে।
এবিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাস জানান, প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ পেয়েছেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।