বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ৭ নং আটজুড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় সংশ্লিষ্ট তেতুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। ওই ওয়ার্ডের সদস্য মোঃ আইয়ুব আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আটজুড়ি ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া ও বিশেষ অতিথি ছিলেন, ওই ইউপি সচিব মোঃ নুরুল আলম শেখ। এ ছাড়া উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, মোঃ কামরুজ্জামান লাভলু মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম কাজী, ইউপি সদস্য মোঃ পারভেজ মিয়া প্রমুখ।