পাবনার সুজানগর উপজেলা সদরের ঐতিহ্যবাহী নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের ২০২১সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদ্যায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ওই কলেজের উদ্যোগে কলেজের ভাষা শহীদ মিনারের পাদদেশে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম, উপজেলা ছাত্র লীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, বিদায়ী শিক্ষার্থী বিধান হোসেন, সেতু আক্তার ও একাদশ শ্রেণির ছাত্রী মুন্নী খাতুন। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের মনোযোগসহকারে পরীক্ষা দিয়ে ভাল ফলাফল অর্জন করে আলোকিত মানুষ হওয়ার আহবান জানান। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের প্রাক্তন ছাত্র মাহতাব উদ্দিন বিশ্বাস শাওন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।