পাবনার ভাঙ্গুড়ার অন্যতম বিদ্যাপিঠ সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়। সোমবার কলেজের ২০২১-২২ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির শিক্ষাথীরা এ অনুষ্ঠানের আয়োজন করে। কলেজের অধ্যক্ষ মো: শহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যাপক মাহবুব-উল-আলম বাবলু ও অধ্যাপক আবদুস সালাম। এর আগে প্রবীণ শিক্ষার্থীরা ফুল দিয়ে নবীন ছাত্র-ছাত্রীদের বরণ করে নেয়।