বাংলাদেশ কেমিষ্ট এ- ড্রাগিষ্ট সমিতির ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা শাখার সহ-সভাপতি মরহুম ডা. ফয়েজ আহাম্মদ ও সদস্য আজমল আহাম্মদ খানের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ২৮ নভেম্বর) রাতে আখাউড়া উপজেলা শাখা কেমিষ্ট এ- ড্রাগিষ্ট সমিতির আয়োজনে সভাপতির বাসভবনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখা কেমিষ্ট এ- ড্রাগিষ্ট সমিতির সভাপতি এস.এম শাহাজাদা খাদেমের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন ওষুধ প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক মোঃ শেখ আহসান উল্লাহ, আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার - পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রাশেদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিষ্ট এ- ড্রাগিষ্ট সমিতির সভাপতি আহাম্মদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃআবু কাউছার, উপজেলা কেমিষ্ট এ- ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, শফিক মোল্লা, ভজন দেব প্রমুখ।পরে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।