তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে মহাম্মদপুর উপজেলায় নৌকা ৪ জন ও স্বতন্ত্র ৪ জন নির্বাচিত হয়েছেন। সর্বশেষ প্রাপ্ত ঘোষণা অনুযায়ী মহম্মদপুর উপজেলার ৮ ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে যাঁরা বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন,(১) বাবুখালী ইউনিয়নে মীর মোঃ সাজ্জাদ আলী(নৌকা), (২) বিনোদপুর ইউনিয়নে শিকদার মিজানুর রহমান(নৌকা), (৩) দীঘা ইউনিয়নে মোঃ খোকন মিয়া (নৌকা), (৪) রাজাপুর ইউনিয়নে শাকিরুল ইসলাম শাকিল (স্বতন্ত্র-ঘোড়া), (৫) বালিদিয়া ইউনিয়নে মফিজুর রহমান মিনা (৬) ইকবাল আক্তার উজ্জ্বল (স্বতন্ত্র- টেবিলফ্যান), (৭) পলাশবাড়িয়া ইউনিয়নে সৈয়দ সিকান্দার আলী (স্বতন্ত্র-ঘোড়া), ও (৮) নহাটা ইউনিয়নে তৈয়েবুর রহমান তুরাপ (স্বতন্ত্র-ঘোড়া)।