গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপার্সন দেশের প্রথম ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও মহান রাব্বুল আল্লাহর কাছে সুস্থ্যতা কামনা করে ২৮ নভেম্বর সকালে দলিয় কার্যালয়ে বগুড়ার গাবতলী পৌর বিএনপি ও অঙ্গদলের আয়োজনে সদগাহ হিসাবে একটি সৈখিন ষাড় গরু জবাই করা হয়। জবাই পুর্বে দলিয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক, আহ্বায়ক কমিটির সদস্য পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম। এ ছাড়া দলিয় কার্যালয়ে দিনব্যাপি কোরআন তেলোয়াতের আয়োজন করা হয়। সদগাহ’র মাংস পৌর এলাকায় এতিমখানা ও গরীব ও দুস্থ্যদের মাঝে বিতরন করা হয়। এ সময় পৌর বিএনপির আহ্বায়ক ডাঃ ছাবেদ আলী, যুগ্ম আহ্বায়ক মোঃ সাহিদুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুর রহিম পিন্টু, নুরুজ্জামান সজল, ১ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, ২ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হাসনাত শাহীন, সাধারন সম্পাদক তাজুল ইসলাম, ৩ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুস সালাম, সাধারন সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, ৪ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি মাজেদ বিন রকেট, সাধারন সম্পাদক খোরশেদ আলম জুযেল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রানা, ৫ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপু, সাধারন সম্পাদক শাজাহান আলী, সাংগঠনিক সম্পাদক মুকলু, ৬ নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ৭ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি এসকান্দার আলী ময়না, সাধারন সম্পাদক রুবেল মিয়া, ৮ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল গফুর শাহ, সাধারন সম্পাদক আবদুল মান্নান, ৯ নাম্বার ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেলু, বিএনপিনেতা তরিকুল ইসলাম, মোস্তফা কামাল কনক, শ্যামল তরফদার, লিটু, রফিকুল ইসলাম, আবুল কালাম, আবদুল গোফফার, মহিলানেত্রী ববিতা বেগম, যুবদলনেতা মোঃ আনোয়ার হোসেন, তাজুল ইসলাম, দৌলতজ্জামান, হামিদুল হক শিলু, সেলিম রেজা, জিল্লু, পলাশ, এমদাদুল, নিফুল, সাব্বির, আব্দুল্লাহ, ছনি, পেস্তা, বাবু, রানা, আপেল, সৌরভ, সোহেল, রিমন, আঃ মান্নান, রাজিব, রিমন, জেলা ছাত্রদলের যুগ্মসাধারন সম্পাদক আবদুল আলিম শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল গনি, ছাত্রদলনেতা আবদুল ওহাব, কামাল উদ্দীন, পৌর শ্রমিকদলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনিছার রহমান, শ্রমিকদলনেতা সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।