বগুড়ার গাবতলী মহিলা কলেজে নবীন বরণ ও এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজ মঞ্ছে ২৭ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হয়েছে। মহিলা কলেজের সভাপতি, গাবতলী পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রওনক জাহান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়া লতিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নুরে আলম সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন।