বগুড়ার গাবতলীতে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আজিজুল ইসলাম পেস্তাকে হত্যার উদ্দেশ্যে হামলাকরে গুরুতর আহত করায়, এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ২৭ নভেম্বর শনিবার তরনীহাটে বালিয়াদীঘি ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বালিয়াদীঘি ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউনুছ আলী ফকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বালিয়াদীঘি ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক মোঃ শাহনেওয়াজ জ্যাকি, মোজাম্মেল হক দুদু, বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিলটন হোসাইন, আ’লীগনেতা রাজিবুল ইসলাম রক্তিম, যুবলীগনেতা আলমগীর রহমান, আবদুর রউফ গালেব, স্বেচ্ছাসেবক লীগনেতা হাবিবুর রহমান রিপন, মিথুন, বিপুল, লিটন, ছাত্রলীগনেতা জনি, রাকিব, স্থানিয় গন্যমান্য মাহফুজার রহমান, মোস্তাফিজার রহমান দোহা, আবদুল হামিদ তিতু, শ্রমিকরীগনেতাআব্দুল হামিদ, কৃষকলীগনেতা উমর ফারুক প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ মানববন্ধনে উপস্থিত ছিলেন। বক্তারা অনতি বিলম্বে পেস্তার হত্যা চেষ্টাকারীদের গ্রেফতারের দাবি জানান।