বাগেরহাটের চিতলমারী উপজেলার আড়-য়াবর্নী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মিজানুর রহমান মনি মোল্লা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়াস হয়েছিল ৭২ বছর। ২৬ নভেম্বর (শুুক্রবার) সন্ধ্যা সাড়ে ছ’টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, ১ ছেলে সহ বহুগুনগ্রহী রেখে যান। কর্ম জীবনে তিনি সেনা বাহিনী থেকে অবসর গ্রহন করেন।
২৭ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় রাস্ট্রীয় মর্যাদায় তার মরদেহ গার্ড অব অনার শেষে চিতলমারী দাখিল মাদ্রাসার পাশে কবরস্থানে দাফন করা হয়।
গার্ড অব অনারের নের্তৃত্বদেন চিতলমারী থানার অফিসার ইনচার্জ এএইসএম কামরুজ্জামান, উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধার পক্ষ থেকে উপস্থিত ছিলেন, যথাক্রমে সমাজ সেবা অফিসার মোঃ আবু মুছা এবং বীর মক্তিযোদ্ধা মোঃ আবু তালেব সহ ধর্মপ্রাণ মুসল্লিগন।