ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবারও রাজু ঋষি নামে দলিত সম্প্রদায়ের এক যুবক প্রার্থী হয়েছেন। উপজেলা সদর উত্তর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড থেকে সে সাধারণ সদস্য পদে নির্বাচনে লড়াই করছে। রাজু ঋষি কৌড়াতলী গ্রামের সাবেক মেম্বার মোহন দাস ঋষির ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, কৌড়াতলী গ্রামের ভোটার সংখ্যা প্রায় ৫০০। গ্রামের অধিকাংশ মানুষই আদিবাসী এবং ঋষি সম্প্রদায়ের। এ গ্রামের মানুষ যাকে সমর্থন দেয় সেই প্রার্থী নির্বাচিত হতো। তাই নির্বাচন এলে গ্রামে প্রার্থীদের প্রদচারণা বাড়ত। নানা ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইত। কিন্তু নির্বাচন চলে গেলে তাদের আর খোঁজে পাওয়া যেত না। এতে করে পিছিয়ে পড়া সমাজটি আরো পিছিয়ে পড়ে। কৌড়াতলী গ্রামের বাসিন্দা কৃষ্ণ চন ঋষি বলেন, আগে নির্বাচিত জনপ্রতিনিধিরা আমাদের প্রতি তেমন একটা আন্তরিক ছিল না। পরে আমরা ঐকবদ্ধ হয়ে গত নির্বাচনে ক্ষেত্র মোহন ঋষিকে আমাদের ওয়ার্ড থেকে প্রার্থী করা হয়। তিনি বিপুল ভোটে নির্বাচিত হন এবং অনেক উন্নয়নমূলক কাজ করেন। কিন্তু বয়সের বাড়ে ন্যুজ হয়ে পড়ায় এবার তিনি নির্বাচন করতে অপরাগততা প্রকাশ করেন। পরে গ্রামের লোকজন জোটবদ্ধ হয়ে তার ছেলে রাজু ঋষিকে প্রার্থী ঘোষণা করে। তিনি আরো বলেন, গ্রহণযোগ্য নির্বাচন হলে এবারও দলিত সম্প্রদায়ের প্রার্থী রাজু ঋষি বিপুল ভোটে নির্বাচিত হবে।একই গ্রামের দেবু ঋষি জানায়, আমাদের গ্রামে রাজলক্ষ্মি নামে একটি যুব সংগঠন রয়েছে। এই সংগঠনের ছেলেরা দলিত সম্প্রদায়ের প্রার্থীকে নির্বাচনে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা ফরহাদ ভ’ঁইয়া বলেন, ঋষিপাড়ার মানুষ অনেক শান্তিপ্রিয় ও ঐক্যবদ্ধ। আশা করছি এবারও দলিত সম্প্রদায়ের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবে। তাছাড়া দলিত সম্প্রদায়ের একজন ইউনিয়ন পরিষদে প্রতিনিধিত্ব করবে এটা অনেক সুন্দর বিষয়।
উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল ভ’ঁইয়া বলেন, নির্বাচনে দলিত সম্প্রদায়ের একজন প্রতিনিধি নির্বাচনে অংশ নিয়ে প্রমাণ করেছেন তারা সমাজের আলাদ কেউ নয়। এখন থেকে তারা সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ কাজ করবে।
এেিদক চতুর্থ দাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় দাখিলের শেষদিন ২৭৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ৃহস্পতিবার সকাল ১০ টা থেকে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তার দেওয়া তথ্য মতে আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩৮ জন, সংরক্ষিত মহিলা আসনে ৫০ জন ও সাধারণ সদস্য পদে ১৯১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলার সদর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা আসনে ৭ জন ও সাধারণ সদস্য পদে ৩২ জন মনোনয়নপত্র দাখিল করেন।সদর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ১০ জন, সাধারণ সদস্য পদে ৩৭ জন, মোগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন. সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন, সাধারণ সদস্য পদে ৪০ জন, মনিয়ন্ধ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা আসনে ৬ জন, সাধারণ সদস্য পদে ৩৬ জন, ধরখার ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৪৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
আগামী ২৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাচাই করা হবে ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর। এই ৫ ইউনিয়ন পরিষদে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাদেদুল ইসলাম জানান, ঊৎসবমুখর পরিবেশে সকল প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং আশা করি সকলের সহযোগিতায় একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো। উল্লেখ্য আখাউড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে এবার নৌকা প্রতীক বরাদ্দ থাকছে না।