নাসিরনগর থানা পুলিশের উদ্যোগে উপজেলার স্হায়ী ১০৪টি মন্দিরের নিরাপত্তা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় এসব মন্দিরের সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। নাসিরনগর থানার মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। শুক্রবার সকালে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ সরকারের সভাপতিত্বে এস আই শ্রীবাস দাসের পরিচালনায় বিনিময় সভায় বক্তব্য রাখেন ওসি তদন্ত স ম আতিকুর রহমান, উপজেলা পূজা পরিষদের সভাপতি ভারপ্রাপ্ত অনাথ বন্ধু দাস, সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী, গৌর মন্দির কমিটির সভাপতি কাজল জ্যােতি দত্ত,সাংবাদিক সুজিত চক্রবর্তীসহ মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।