শরণখোলায় স্কাউটসের কার্যক্রম গতিশীল করতে হাই স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সভাপতিদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ নভেম্বর দুপুরে বাংলাদেশ স্কাউটস শরণখোলা শাখার আয়োজনে রায়েন্দা সরকারী পাইলট হাই স্কুলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি খাতুনে জান্নাত।
সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুজ্জামান খান, রায়েন্দা রাজৈর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবদুল জলিল আনোয়ারী, রায়েন্দা সরকারী পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক সুলতান আহমেদ গাজী, উপজেলা স্কাউটসের কমিশনার সরোয়ার আলম, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, আরকেডিএস বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসেন, জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম আকন, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছাদুজ্জামান, উপজেলা কাব লিডার কে.এম. বজলুর রহমান ও স্কাউটার মিজানুর রহমান।
সভায় স্কাউটসের কার্যক্রমকে গতিশীল ও সুন্দর ভাবে পরিচালনার লক্ষে উপজেলা স্কাউটসের সভাপতি খাতুনে জান্নাতের প্রস্তাবনায় অধ্যক্ষ মোঃ আবদুল জলিল আনোয়ারী ও উপজেলা স্কাউটসের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান বাদলকে উপজেলা স্কাউটস কমিটিতে সদস্য হিসেবে কোয়াফট করা হয়।