শরণখোলায় উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর আয়োজনে আত্ম সহায়ক দলের ৬০০ জন নারীর মধ্যে বিভিন্ন প্রকারের সবজির বীজ বিতরন করা হয়েছে। এ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
আজ ২৫ নভেম্বর অগ্রদূত ক্লাবের প্রশিক্ষণ কেন্দ্রে ডিএসকের সিনিয়র প্রকল্প ম্যানেজার সনজিদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাতুনে জান্নাত। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুজ্জামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আবদুল হাই, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন।
সভায় বক্তারা নারীদের সাবলম্বী করে তোলা ও বিষমুক্ত সবজী উৎপাদনের লক্ষ্যে ৬০০ নারীদের মাঝে বিভিন্ন জাতের সবজী বীজ বিতরনের জন্য প্রশংসা করেন। তারা বাল্যবিবাহ প্রতিরোধে এবং পানিতে ডুবে শিশুর মৃত্যুর ব্যাপারে সবাইকে সচেতন করতে আহবান জানান।