পিরোজপুরের নাজিরপুরে মানবিক ইউএনও মোহম্মাদ ওবায়দুর রহমানকে বিদায় জানালেন স্বজন সমাবেশ। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে তাকে বিদায় জানাতে স্বজনের উপজেলা সভাপতি মাটিভাঙ্গা ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার মজুমদারের নেতৃত্বে সম্মাননা স্মারক প্রদান করেন স্বজন সমাবেশের উপজেলা নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন যুগান্তর প্রতিনিধি এইচএম লাহেল মাহমুদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. তৌফিকুর রহমান দেলোয়ার, স্বজন সমাবেশের উপজেলা সহ-সাধারন সম্পাদক মো. এনামুল বেপারী প্রমুখ। উল্লেখ্য, গত বছরের মার্চ মাসের প্রথম দিকে তিনি নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগ দেন। ওই বছরের মার্চ মাসে শুরু হওয়া করোনার মহামারি কালে তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজ অর্থায়নে রাতের আঁধারে অসহায়দের বাড়িতে খাবার পৌঁছে দিতেন। তিনি উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত করতে বিভিন্নভাবে প্রচারনা সহ অসহায় মানুষের পাশে থেকে উপজেলায় একজন মানবিক ইউএনও হিসাবে পরিচিতি পেয়েছেন। সম্প্রতি সরকারী এক আদেশে তিনি পুটয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতি পেয়ে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সেখানে যোগদান করেন। আর নাজিপুরের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন আব্দুল্লাহ সাদীদ। তিনি পটুয়াখালীর দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন।